ফাল্গুনীর বিজয় র্যালি

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে ফাল্গুনী সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন সংস্থা সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক বিজয় র্যালির আয়োজন করে। ফাল্গুনীর নিজ কার্যালয় দনিয়া থেকে যাত্রাবাড়ী, ঢাকা পর্যন্ত ‘বিজয় তুমি ১৬ ডিসেম্বর লাখো শহীদের রক্ত মাখা প্রাণ, বিজয় তুমি বিশ্ব মানচিত্রে নতুন একটা দেশ, বিজয় তুমি ছিনিয়ে এনেছো সোনার বাংলাদেশ।’—এই শ্লোগানকে ধারণ করে র্যালি বের করে। র্যালিতে উপস্থিত ছিলেন ফাল্গুনী সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক ইমন চৌধুরী সুমন, সাংগঠনিক সম্পাদক মো. বেলায়েত হোসেন সুজন, দপ্তর সম্পাদক ইছাবুর রহমান বিজয় এবং নৃত্যশিল্পী মো. আকাশসহ সংগঠনটির নেতৃবৃন্দ।