বিধান সভা নির্বাচনে ঝাড়খণ্ডের ৮১ আসনের মধ্যে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) ও কংগ্রেস জোট ৩৯ আসনে ভোট গণনায় এগিয়ে। অন্যদিকে বিজেপি এগিয়ে ৩২ আসনে। ভোট গণনায় পিছিয়ে থাকলেও শেষ পর্যন্ত নির্বাচনে বিজেপি জয় পাবে বলে জানিয়েছে দলটির মুখপাত্র রঘুবির দাস।
ভোটে এগিয়ে থাকার কারণে যারা আনন্দ করছে তাদের উদ্দেশ্য করে রঘুবির দাস বলেন, মাত্র ৩-৪ রাউন্ড ভোট গণনা শেষ হয়েছে। সব মিলিয়ে ১৭-১৮ রাউন্ড গণনা হবে। মার্জিন খুবই সামান্য। সব ভোট গণনা শেষে আমরাই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ঝাড়খণ্ডে সরকার গঠন করব। এ সময় তিনি জেএমএম-কংগ্রেস জোটের আনন্দ উদযাপনের প্রসঙ্গ টেনে বলেন, কেউ আনন্দ উদযাপন করলে বাধা দেয়ার কিছু নেই। আমরা আত্মবিশ্বাসী একবার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হলে আপনারা দেখতে পাবেন বিজেপিই সরকার গড়তে চলেছে। আমরা এ ব্যাপারে প্রবল আত্মবিশ্বাসী।
৩০ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত ৮১ আসনের ঝাড়খণ্ড বিধানসভায় ৫ দফায় ভোট হয়েছে। আজ সেই ভোট গণনা চলছে। বিকালে ফলাফল ঘোষণা হতে পারে বলে জানানো হয়।
আরও পড়ুন: মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদকসহ আটক ২
এদিকে এনডিটিভি কসিস নিউজের বরাত দিয়ে জানায়, ৩৭ থেকে ৪৯টি আসন পেয়ে জিতবে বিরোধী জোট, বিজেপি পেতে পারে ২৫ থেকে ৩০টি আসন। ইন্ডিয়া টুডে-এক্সিস মাই ইন্ডিয়ার একজিট পোল ইঙ্গিত দিয়েছে, কংগ্রেস-জেএমম-আরজেডি জোট পেতে পারে ৩৮ থেকে ৫০টি আসন, বিজেপি আটকে যেতে পারে ২২ থেকে ৩২টি আসনে। এনডিটিভি।
ইত্তেফাক/আরএ