মো. আমিরুজ্জামান
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
৪৭তম মহান বিজয় দিবস নীলফামারীর সৈয়দপুরে নানা কর্মসূচির মাধ্যমে উদযাপন করা হয়। সকালে অসমাপ্ত স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এরপর শেখ রাসেল স্টেডিয়াম মাঠে শিক্ষার্থী, পুলিশ, আনসার ও ভিডিপি, বিএনসিসি, রোভার স্কাউট, গার্লস গাইডের সমন্বয়ে মনোরম ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এতে সালাম গ্রহণ করেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম গোলাম কিবরিয়া ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান পাশা।
এরপর একই মঞ্চে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। সৈয়দপুর লায়ন্স স্কুল ও কলেজে মহিলাদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেইসাথে আয়োজন করা হয় প্রীতি ফুটবল ম্যাচ। সৈয়দপুর প্লাজা প্রাঙ্গণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রচুর দর্শক-শ্রোতার সমাগম ঘটে। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সৈয়দপুর শাখার শিল্পীরা নাচ ও গান পরিবেশন করেন।