নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ শিক্ষক এ কে এম সিরাজুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)। গত ২১ ডিসেম্বর রাতে ঢাকায় তার ছেলের বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর।
আরও পড়ুন: তিন উপজেলায় চলাচলের সেতুতে ঠেকনা দিয়ে চলছে যানবাহন
সোমবার দুপুরে উপজেলার ইতনা গ্রামে তার জানাযা নামাজা ও রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র, কন্যা এবং অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
ইত্তেফাক/নূহু