বরিশালে অনুষ্ঠিত হলো ইউজিভি আইসিটি কার্নিভাল

ছয় দিনব্যাপী ইউজিভি প্রথম আইসিটি কার্নিভাল গতকাল রবিবার সমাপ্ত হয়েছে। জমকালো আয়োজনের মধ্য দিয়ে গত মঙ্গলবার  ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের (ইউজিভি) এর কার্নিভালে ইউনিভার্সিটি অব কলকাতা, ডেন অব ইঞ্জিনিয়ারিং ফ্যাক্লাটি, অমলান চক্রবর্তী, মেশিন লার্নিং অ্যাট গুগল ডেভলপার অ্যাক্সপার্ট, সব্যসাচী মুখোপাধ্যায় এবং বঙ্গবাসী মনিং কলেজের সহকারী অধ্যাপক সপ্তর্ষী গোস্বামী উপস্থিত ছিলেন।

উদ্বোধনী ও সমাপনীতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন ইউজিভির প্রফেসর সৈয়দ আলি মোল্লা, বিশেষ অতিথি ছিলেন ইউজিভির পরীক্ষা নিয়ন্ত্রক ড. করিদু জাম্মান। বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. ইমরান চৌধুরী সভাপতিত্বে ইউজিভি পরিবারের রেজিস্টার ও কার্নিভালের আহ্বায়ক মো. লোকমান খান স্বাগত বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ইউজিভির চেয়ারম্যান আব্দুল রাজ্জাক। অনুষ্ঠানে বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. ইমরান চৌধুরী ইউজিভির সকল বিভাগের বিভাগীয় চেয়ারম্যানদের নিয়ে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেন।

দক্ষিণাঞ্চলের সর্ববৃহত্ এ কার্নিভালে ১২ বিশ্ববিদ্যালয় অংশ নেন এবং ছয়টি ওয়ার্কশপ ও ছয়টি সেমিনারসহ বিভিন্ন গেইমিং প্রতিযোগিতা, প্রোগ্রামিং কনটেস্ট, লাইন ফলোইং রোবট, ড্রোন শো, হিউম্যান রোবট ও ট্রেজারর হান্ট, গণিত অলিম্পিয়াড ইত্যাদি। সেরা প্রকল্প ও পারফরমারের জন্য মোট ৫ লাখ টাকা, ৪৮টি পুরস্কার ও একটি ল্যাপটপ দেওয়া হয় এ কার্নিভালে।

ইউজিভি ট্যালেন্ট হান্টের প্রতিযোগীর স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এই তিন ভাগে বিভক্ত হয়ে অংশগ্রহণ করেন। কলেজ পর্যায়ে দ্বিতীয় রানার আপ বরিশাল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ফতেমা আক্তার, প্রথম রানার আপ বেগম রহিমা ইসলাম কলেজ, ভোলার শিক্ষার্থী এবং চ্যাম্পিয়ান সৈয়দ হাতেম আলী কলেজের সাকিবুর রহমান। বিশ্ববিদ্যালয় পর্যায়ে দ্বিতীয় রানার আপ বিআইটিসির মেহেদী সরকার, প্রথম রানার আপ বরিশাল বিশ্ববিদ্যালয়ের রিপন চন্দ্র দাস এবং চ্যাম্পিয়ন ইউজিভির জাহিদ আকন। স্কুল পর্যয়ে প্রথম রানার আপ হয়েছে ইউসুফা তবসুম এবং চ্যাম্পিয়ন হয়েছে শহিদ আব্দুর রব সেরনিয়াবাদ স্কুলের নাজমুল হাসান।

গেইমিং কন্টেস্ট এ দুটি গেইম থাকে এনএফএস (NFS) ফিফা (FIFA)। এনএফএস (NFS) এ দ্বিতীয় রানার আপ ইউজিভির জয়দেব, প্রথম রানার আপ ইউজিভির মানজিদা আলম সিফাত এবং চ্যাম্পিয়ন হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের মাহফুরু রহমান।  ফিফা (FIFA) গেইমিং কন্টেস্টে দ্বিতীয় রানার আপ সৈয়দ হাতেম আলী কলেজের সাবরিয়াদ সিফাত, প্রথম রানার আপ বরিশাল বিশ্ববিদ্যালয়ের মাহফুজুর রহমান মুন্না এবং চ্যাম্পিয়ন রেদওয়ান হক। দ্বিতীয় রানার আপদের ৩ হাজার টাকা ও প্রথম রানার আপরা ৪ হাজার টাকা এবং চ্যাম্পিয়নদের ৫ হাজার টাকাসহ সম্মাননা স্মারক দেওয়া হয়।