টেকনাফ-সেন্টমার্টিন পর্যটন রুট

অতিরিক্ত যাত্রীবহনে আট জাহাজকে জরিমানা

কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন পর্যটন রুটে অতিরিক্ত যাত্রী পরিবহনকালে আট জাহাজকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকাল ৯টায় উপজেলার দমদমিয়া পর্যটন জেটিঘাটে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) আবুল মনসুরের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অর্থদণ্ডপ্রাপ্ত জাহাজগুলো হলো—কেয়ারী সিন্দাবাদ, কেয়ারী ক্রুস, গ্রীণ লাইন, বে-ক্রুজ, আটলান্টিক, এমভি ফারহান, পারিজাত, দোয়েল পাখি। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, পর্যটকদের সুবিধার্থে সেন্টমার্টিন রুটে চলাচলকারী জাহাজকে নজরদারিতে রাখা হয়েছে। যাতে তারা অতিরিক্ত যাত্রী নিতে না পারে।