মৌলভীবাজারে বিজ্ঞান মেলা সমাপ্ত

 ‘জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজার সদর উপজেলায় অনুষ্ঠিত তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা-২০১৯ শেষ হয়েছে। সোমবার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলামের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুনজিত কুমার চন্দ, সদর মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সামাদ মিয়া, একাটুনা ইউপি চেয়ারম্যান আবু ছুপিয়ান।