একাধিক মামলার পলাতক আসামি কুতুবদিয়ার হারুন মেম্বারকে ঢাকা থেকে আটক করেছে পুলিশ। রবিবার আটকের পর সোমবার কুতুবদিয়ায় তার আস্তানায় অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক ও ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কুতুবদিয়া থানার ওসি দিদারুল ফেরদৌস। কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ মো. দিদারুল ফেরদৌস জানান, রবিবার গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার মিন্টু রোড থেকে তাকে আটক করে কুতুবদিয়া থানার একদল পুলিশ।