হাজীগঞ্জে ৪২৪ কেজি পলিথিন ব্যাগ জব্দ

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে পৌর মার্কেট থেকে ৪২৪ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করেছে জেলা পরিবেশ অধিদপ্তর। রবিবার সন্ধ্যায় এমন তথ্য নিশ্চিত করেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুরের পরিদর্শক উত্তম কুমার। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মেসার্স নিলু প্যাকেজিং হাউজের গোডাউনে অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয় এবং এক জনকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান-মাহমুদ-ডালিম, কোস্টগার্ডের স্টেশন কমান্ডার (ভারপ্রাপ্ত) ইছাহাক আলী, পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী মো. মোবারক হোসেন, কোস্টগার্ড ও পরিবেশ অধিদপ্তরের সদস্যরা।