সাতক্ষীরার তালার খলিষখালি ইউনিয়নের দলুয়া বাজারে বিক্রয়কালে ৩৪ পিস কচ্ছপসহ দুই ব্যবসায়িকে আটক করেছে র্যাব। সোমবার সকাল ৮টার দিকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, খলিষখালি ইউনিয়নের কৈখালী গ্রামের মৃত পঞ্চানন সরকারের ছেলে প্রশান্ত সরকার (৫২) ও একই ইউনিয়নের দুর্বডাঙ্গা গ্রামের পদ মল্লিকের ছেলে উত্তম মহলদার (৫১)।
র্যাব-৬ এর আওতাধীন সাতক্ষীরা কোম্পানী অধিনায়ক মো. শাহিনুর ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে বন্য প্রাণী আইনে মামলা দিয়ে তালার উপজেলার পাটকেলঘাটা থানায় পাঠানো হয়েছ।