সাঁথিয়ায় চর ভুলবাড়িয়া গ্রাম থেকে রবিবার বিকালে মিম (১৪) নামের এক স্কুলছাত্রীর ওড়না পেঁচানো লাশ উদ্ধার করেছে পুলিশ। মিমকে ঝুলন্ত অবস্থায় দেখে উদ্ধার করে পাবনা হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করে। এ ব্যাপারে আতাইকুলা থানার অফিসার ইনচার্জ নাসিরুল আলম বলেন, লাশের ময়নাতদন্ত রিপোর্ট আসলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।