রংপুরের বদরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত রিকশাচালকের (৪০) মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার মধুপুর ইউপির বোর্ডঘর বৈরাগিপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রিকশাচালক রিক্সা নিয়ে বদরগঞ্জ আসার পথে বিপরীত দিক হতে আসা রংপুরগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো ১৩-২২৫৩) রিকশাটিকে সজোরে ধাক্কা দিলে সে আহত হয়। এলাকাবাসী গুরুতর অবস্থায় উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
বদরগঞ্জ থানার ওসি (তদন্ত) আরিফ আলি বলেন, ঘটনাস্থলে পুলিশস্থল থেকে ট্রাকটিকে জব্দ করলেও ড্রাইভার ও হেলপারকে আটক করতে পারেনি।