শিকাগোতে গোলাগুলি আহত ১৩

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে গোলাগুলিতে নিহত এক ব্যক্তির স্মরণানুষ্ঠানও শেষ হয়েছে গোলাগুলির মধ্য দিয়ে। এ ঘটনায় ১৩ জন আহত হয়েছে। খবর পেয়ে রবিবার রাত সাড়ে ১২টায় ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। এর কয়েক ঘণ্টা পর আহতদের মধ্যে ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। ঐ পার্টিতে যারা আহত হয়েছেন তাদের সবার বয়স ১৬ থেকে ৪৮ বছরের মধ্যে।