বাংলাদেশের পূর্ণাঙ্গ দিনপঞ্জি হলো ‘ইত্তেফাক’

 ‘ইত্তেফাক’কে আমি শুধু একটি পত্রিকা হিসেবে দেখি না। আমি বলি, এটা বাংলাদেশের একটা ডায়েরি। এদেশের পূর্ণাঙ্গ দিনপঞ্জি হলো ‘ইত্তেফাক’। এটি নিয়ে আমার স্মৃতি তো অগণিত। কোনটা রেখে কোনটা বলব!

১৯৭১-এর ২৫ মার্চের কালরাত্রির কথা এখনো দগদগে স্মৃতি হয়ে আছে। পত্রিকাটির সঙ্গে আমার সম্পর্ক তাই নানাভাবে। আমি কচি-কাঁচার আসর-এ নিয়মিত লেখা থেকে শুরু করে আহ্বায়ক হিসেবেও কাজ করেছি। তাই এটা আমার নিজের ব্যক্তিগত সত্তার একটি অংশ। আমাদের সেই সৃজনশীল সময়গুলো কেটেছে ‘ইত্তেফাক’-এর সঙ্গে। তাই আমার নিজের পরিবার মনে করি ‘ইত্তেফাক’কে।

এছাড়া তাত্ক্ষণিক স্মৃতি হিসেবে আরো একটি কথা বলতে পারি, তা হলো ‘ইত্তেফাক’-এ বিটিভিতে প্রচারিত ছোটদের অনুষ্ঠানের রিভিউ প্রথম আমার হাত দিয়েই শুরু হয়। একটানা দীর্ঘদিন আমি লিখেছি। এছাড়া শিশুতোষ লেখা, গল্প, কবিতা ফিচারসহ অগণিত শব্দে ‘ইত্তেফাক’-এর শরীরে আমার স্মৃতিচিহ্ন রয়েছে। সেই থেকে আজো ‘ইত্তেফাক’ আমার কাছে এক পরম ভালোবাসার নাম। ভালো থাকুক এদেশের অন্যতম নির্ভরতার দৈনিকটি। শুভ জন্মদিন। শুভ কামনা।

[ প্রখ্যাত শিশু সাহিত্যিক, গণমাধ্যম ব্যক্তিত্ব ]