বাঙালির অভ্যাসের নাম ‘ইত্তেফাক’

 ‘ইত্তেফাক’-এ একসময় প্রচুর লিখেছি। এখনো মাঝেমধ্যে লিখি। আমাদের নাট্যচর্চা বা সংস্কৃতিক আন্দোলনের অন্যতম অভিভাবক কিন্তু ‘ইত্তেফাক’। এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের যে আলোচনা প্রকাশ পায়, তা কিন্তু খুবই সুসংগঠিত। সেদিক দিয়ে ‘ইত্তেফাক’কে আমি বলি, আমাদের বাঙালির একটি কালচারের নাম। যে অভ্যাসে আমরা বেড়ে উঠেছি। ৬৬ তম জন্মবার্ষিকীতে এখনো সাবলীল, সমসাময়িক। এটাই ‘ইত্তেফাক’-এর প্রধানতম বৈশিষ্ট্য। ‘ইত্তেফাক’-এর সম্পাদক প্রকাশক থেকে শুরু করে সকলের প্রতি আমার শুভ কামনা। শুভ জন্মদিন।

 

[ নাট্যব্যক্তিত্ব ]