বাংলা ব্যান্ড মিউজিক ফ্যানদের জন্য অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা রক ফেস্ট-২০১৯। ফেস্ট-এর লাইনআপে রয়েছে নেমেসিস, আর্বোভাইরাস, অ্যাভয়েডরাফা, পাওয়ারসার্জ, বে অফ বেঙ্গল, ট্রেইনরেক, ওনড, কনক্লুশন ও সিন। ঢাকার বসুন্ধরার আইসিসিবি এক্সপো জোনে ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা রক ফেস্ট। অনুষ্ঠান চলবে দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত। টিকিটের দাম ২০০ টাকা।
আয়োজন সম্পর্কে আয়োজক প্রতিষ্ঠান স্কাই ট্র্যাকারের সিইও দোজা এলান বলেন, ‘ব্যান্ড সংগীতের অন্যতম ধারা হলো রক মিউজিক। বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে অসম্ভব জনপ্রিয় রক মিউজিক। দেশে প্রচুর কনসার্ট হলেও রক কনসার্ট, বিশেষ করে তরুণ ব্যান্ডদের নিয়ে রক কনসার্ট খুবই কম হয়। তরুণদের দীর্ঘদিনের চাহিদা মাথায় রেখেই এই কনসার্টটি আয়োজন করা হয়েছে। ঢাকা রক ফেস্ট থেকে আগামীতে নিয়মিত রক কনসার্ট আয়োজন করা হবে।’