দাউদকান্দি উপজেলা কুমিল্লা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের উদ্বোধনী খেলায় টাইব্রেকারে ৩-২ গোলে হোমনা উপজেলাকে হারিয়েছে। সেরা খেলোয়াড় হন দাউদকান্দির মামুন।
গতকাল সোমবার দাউদকান্দি উপজেলার গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয়ের আজিজিয়া মাঠে অনুষ্ঠিত খেলাটির উদ্বোধন করেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া এমপি।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক আবুল ফজল মীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাইজার ফারাজী ও দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান।