ফুটওভারব্রিজ প্রয়োজন

জাতীয় বিশ্ববিদ্যালয় ১৯৯২ সালে গাজীপুর জেলায় প্রতিষ্ঠিত হয়। এই বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত বিভিন্ন  কলেজে লাখ লাখ শিক্ষার্থী অধ্যয়ন করছে। প্রতিদিন বিভিন্ন কলেজ থেকে বিভিন্ন প্রয়োজনে বিশেষ করে ভর্তিসংক্রান্ত তথ্য, ভর্তি বাতিল, পুনরায় ভর্তি, ভর্তি হয়েও রেজিস্ট্রেশন না পাওয়া, পরীক্ষা দিয়ে রেজাল্ট না আসায়, মাইগ্রেশন পেপারপ্রাপ্তি ইত্যাদি কারণে শিক্ষার্থীরা এখানে আসে। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, এই বিশ্ববিদ্যালয়ের গেটের সামনের মহাসড়কে ফুটওভারব্রিজ নেই, কয়েক বছর আগে যেখানে ফুটওভারব্রিজ ছিল। সেটা ভেঙে ফেলা হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের সামনের মহাসড়কে সবসময় যানবাহন চলাচল করে। এ পাশ থেকে ওপাশে যেতে হলে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হতে হয়। সেজন্য হাজার হাজার শিক্ষার্থী ও মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে অবিলম্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গেটের সামনের মহাসড়কে পুনরায় ফুটওভারব্রিজ স্থাপনের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানাচ্ছি।        

মো. আতাউর রহমান (সুজন)

বিএ অনার্স (পাস), ইতিহাস বিভাগ,

সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর