মহান বিজয়ের মাস উপলক্ষ্যে ঢাকার স্কুল ও কলেজের নবম থেকে দ্বাদশ শ্রেণি এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। কুইজের বিষয় বাংলাদেশের ইতিহাস ১৯৪৭-৭১। বাংলাদেশের ইতিহাসচর্চাকে জনপ্রিয় করে তোলার লক্ষ্যে ‘এডুকেশন ওয়াচ’-এর উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হবে । সকাল ১০টায় রাজধানীর আইডিয়াল কমার্স কলেজ ক্যাম্পাসে এ প্রতিযোগিতার উদ্বোধন হবে। এরপরই হবে বর্ণাঢ্য শোভাযাত্রা। নতুন প্রজন্মের কাছে মহান মুক্তিযুদ্ধের চেতনা উপলব্ধি এবং বাংলাদেশের মুক্তি সংগ্রামী ইতিহাস জানার উদ্দেশ্যে বাংলাদেশের ইতিহাস উত্সবের আয়োজন করা হয়েছে। কুইজভিত্তিক এ প্রতিযোগিতার পাশাপাশি আরো থাকবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিজয়ী প্রথম তিন জনকে প্রাইজমানিসহ ১০ জনকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হবে। তোমার হাতেই আগামীর বাংলাদেশ-দ্বিতীয় ইতিহাস উত্সবের স্লোগান। —সংবাদ বিজ্ঞপ্তি