শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চালু হলো স্বাস্থ্য বিমা। ৪ বছরে এক হাজার টাকার প্রিমিয়াম জমা দিয়ে বিমা কার্ডধারী শিক্ষার্থীরা অসুস্থ কিংবা দুর্ঘটনার কারণে হাসপাতালে ভর্তি হয়ে চিকিত্সার ক্ষেত্রে প্রতি রাতের জন্য পাবেন তিন হাজার টাকা করে বছরে সর্বোচ্চ ৩০ হাজার টাকা। এছাড়া ইন্স্যুরেন্স কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হাসপাতালসমূহে ওষুধ ও মেডিক্যাল টেস্টের ক্ষেত্রে ৩ থেকে ৪০ শতাংশ পর্যন্ত ছাড়প্রাপ্ত হবেন শিক্ষার্থীরা। এ সংক্রান্ত একটি চুক্তি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মধ্যে স্বাক্ষরিত হয়।