শোক সংবাদ

মোহাম্মদ নুরুল আমিন

ধানমন্ডির আলহাজ মোহাম্মদ নুরুল আমিন (৮৬), গ্রাম-ঘাসেরখিল, থানা-বেগমগঞ্জ, নোয়াখালী গত ১৯ ডিসেম্বর পরলোকগমন করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। পঞ্চাশের দশকে তিনি মিনিস্ট্রি অব ফাইন্যান্সে যোগদান করেছিলেন এবং দীর্ঘ আট বছর কাজ করার পর ষাটের দশকে বেঙ্গল শিপিং লাইন/ এমকেআর গ্রুপে যোগদান করেন। তিনি এই প্রতিষ্ঠানেই পরিচালক হিসেবে আমৃত্যু কাজ করে গেছেন। তিনি সোশ্যাল ইসলামী ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ছিলেন। আজীবন সদস্য হিসেবে কাজ করে গেছেন বিভিন্ন প্রতিষ্ঠানে—মা ও শিশু হাসপাতাল, চট্টগ্রাম, ঢাকা ও চট্টগ্রাম নোয়াখালী সমিতি, আমিশ্যাপাড়া খলিলুর রহমান স্কুল ও কলেজ কমিটি, মসজিদে বাইতুস শরফ কমপ্লেক্স ইত্যাদি। তিনি রেখে গেছেন স্ত্রী মিসেস আলেয়া আমিন (২০১৪-রত্নগর্ভা পদক বিজয়ী), পাঁচ ছেলেমেয়ে।