ক্যাপশন নিউজ ২

শিবালয় (মানিকগঞ্জ): হাড় কাঁপানো শীতে মানুষ, পশু-পাখি কাহিল হয়ে পড়েছে। নিম্ন আয়ের মানুষ কাজের অভাবে কষ্টে দিন কাটাচ্ছে। হাটবাজারে গরম কাপড়ের চাহিদা ও মূল্য বৃদ্ধি পেয়েছে। অনেকেই আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। যেমনটি দেখা গেল গত রবিবার রাতে শিবালয়ের নিহালপুর গ্রামে কয়েকটি শিশুকে খড়কুটা জ্বালিয়ে আগুনের পরশ নিতে                —বাবুল আকতার মঞ্জুর