অনেক মোটা নায়িকার খোঁজে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাজ মাল্টিমিডিয়া। বুধবার নিজেদের ফেসবুকে বিজ্ঞপ্তিটি শেয়ার করে জাজ মাল্টিমিডিয়া।
‘নায়িকা আবশ্যক’ শিরোনামে বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি নতুন সিনেমার জন্য একজন নতুন নায়িকা আবশ্যক। নিম্ন যোগ্যতা থাকলে যোগাযোগ করার অনুরোধ রইলো।
যোগ্যতা হিসেবে বলা হয়, বয়স : ১৬-২১ বৎসর, উচ্চতা : ৫’২” - ৫,৪”, শিক্ষা : নুন্যতম এসএসসি এবং ফিগার হতে হবে অনেক মোটা।
আরো বলা হয়, আমাদের গল্পের নায়িকা অনেক মোটা । তাই অনেক মোটা না হলে, যোগাযোগ না করার অনুরোধ রইলো।
aziz@jaazmultimedia.com এই মেইলে ছবিসহ বিস্তারিত পাঠাতে বলা হয়। অনেক মোটা মেয়ে না হলে, মেইল না করার জন্য অনুরোধ করা হয়েছে।
এ প্রসঙ্গে জাজ মাল্টিমিডিয়া জানায়, নতুন ছবির গল্পের চাহিদা একজন মোটা নায়িকা। তাই সেভাবেই নায়িকা খোঁজা হচ্ছে। তবে জানা গেছে এই ছবিতে নায়ক হবেন একেবারে স্লিম।
আরো পড়ুন: ভারতে মুখ্যমন্ত্রীকে ‘মোদির পুতুল’ বলায় সাংবাদিকের জেল
ইত্তেফাক/জেডএইচ