মহিলা অঙ্গন প্রতিবেদক
ঢাকা শহরের প্রাণকেন্দ্র ধানমন্ডির মাইডাস সেন্টারে ডিসেম্বর মাসের ১৯-২১ তারিখ পর্যন্ত তিন দিনব্যাপী অনুষ্ঠিত হলো সিনি কেয়ার বাংলাদেশ এর পরিচালনায় শীতকালীন মেলা। প্রায় ৬৫টি বিখ্যাত অনলাইন ভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান সেখানে একত্রিত হয়েছিল একটি ছাদের নীচে।
বিভিন্ন স্তরের নারী পুরুষের মিলনমেলায় জমজমাট পরিবেশে ইনগ্লোট, সিনি কেয়ার বাংলাদেশ, প্ল্যাশ ফ্যাশনস, রোমিং ক্লোসেট, স্পার্কলি ক্লোসেট, এক্সক্লুসিয়া, অপটিমাইজ, ভেলভেট, সইরি, শোয়েরি, ফারাহ সৈয়দ, মারিয়াস, শপার ক্লাউড, ইন্টারন্যাশনাল ডায়মন্ডস, হুবুহু, টিজেস স্টোর, লিনাস থাউজেন্ড থিংগস, দ্য ব্র্যান্ড শপ, অ্যাড্রিয়ানা, শপিং ম্যানিয়া ইত্যাদি স্বনামধন্য ব্র্যান্ডের পণ্য শপিংয়ের পাশাপাশি ক্রেতাদের সুস্বাদু খাবারের স্বাদ দিতে শস স্টেক এক্সপ্রেস, পাঁচফোঁড়ন, টোনা টুনিস ক্যাটারিং, সুগার স্প্রিংকস, ফুড ফ্রোলিক এবং ব্রোইসে তাদের মুখরোচক নানান খাবার ও মিষ্টি নিয়ে তৈরি ছিল।
এছাড়াও, অংশগ্রহণকারীদের জন্য ছিল র্যাফেল ড্র, পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং লাইভ মেকআপ এর সুযোগ।