সেন্ট গ্রেগরী স্কুল অ্যান্ড কলেজে সপ্তাহব্যাপী ক্রীড়া উত্সব সম্পন্ন

সিটি গ্রুপ এবং ইনডেক্স গ্রুপ নিবেদিত গ্রেগোরিয়ান বাস্কেট বলের ৯৬ বছরপূর্তি উত্সব শুরু হয় ১৩ ডিসেম্বর সমাপ্ত হয় গত ২১ ডিসেম্বর। প্রতিযোগীতায় টিচার্স মেমোরিয়াল টুর্নামেন্টে বিজয়ী হয় গ্রেগোরিয়ান থান্ডার্স। স্কুল পর্যায়ে বিজয়ী হয়  সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রেগোরিয়ান শহীদ আজিম এবং সভাপতিত্ব করেন অধ্যক্ষ ব্রাদার প্রদীপ প্লাসিড গোমেজ সিএসসি। আয়োজনের মিডিয়া পার্টনার ছিলো দৈনিক ইত্তেফাক।