ক্রিকেট অস্ট্রেলিয়ার দশক সেরা একাদশে সাকিব

এবার ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) দশক সেরা ওয়ানডে একাদশেও জায়গা পেয়েছেন সাকিব আল হাসান। ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়ানডে একাদশে সাকিব ছাড়াও আছেন মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা, হাশিম আমলা, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্সের তারকা ক্রিকেটার। দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন ভারতকে ২০১১ ওয়ানডে বিশ্বকাপ জেতানো ধোনি। এর আগে উইজডেনের দশক সেরা ওয়ানডে একাদশেও ঠাঁই পেয়েছিলেন সাকিব।

ক্রিকেট অস্ট্রেলিয়ার দশক সেরা ওয়ানডে একাদশ: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক এবং উইকেটরক্ষক), রোহিত শর্মা, হাশিম আমলা, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, সাকিব আল হাসান, জস বাটলার, রশিদ খান, লাসিথ মালিঙ্গা, মিশেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট।