এসিআই ফর্মুলেশনস লিমিটেডের ২৩তম বার্ষিক সাধারণ সভা সোমবার রাজধানীর অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। কোম্পানির চেয়ারম্যান এম আনিস উদ্ দৌলা সভায় সভাপতিত্ব করেন। সভায় ৩০ জুন ২০১৯ তারিখে সমাপ্ত আর্থিক বছরের জন্য ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সুস্মিতা আনিস জানান, ফসলের মূল্যহ্রাস, ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন এবং প্রতিকূল অর্থনৈতিক পরিবেশের কারণে ২০১৮-১৯ অর্থবছর ব্যবসার জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল। সভায় কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পরিচালক নাজমা দৌলা, ড. আরিফ দৌলাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। —প্রেস বিজ্ঞপ্তি