হেমটেক্সটিলে বাংলাদেশি উত্পাদকদের আগ্রহ বাড়ছে

হেমটেক্সটিলে বাংলাদেশি উত্পাদকদের আগ্রহ বাড়ছে। চার দিনের এই প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে জার্মানির ফ্রাঙ্কফুর্টে। এবারে ২০টি প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে যোগ দিচ্ছে। তারা হোম, টাওয়েল, কন্ট্রাক্ট টেক্সটাইল পণ্য প্রদর্শন করবে। এই প্রদর্শনী মূলত কোয়ালিটি, ডিজাইন টেক্সটাইল এবং নতুন উদ্ভাবনের একটি আন্তর্জাতিক মানদণ্ড তৈরি করে দিয়েছে। প্রদর্শনী চলবে ৭ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি ২০২০ পর্যন্ত। এর আগে ২০১৯ সালের প্রদর্শনীতে মোট ৩ হাজার ১৬ জন প্রদর্শক এবং ৬৭ হাজার বাণিজ্য দর্শক অংশ নেন। ইউরোপের বিভিন্ন দেশ যেমন জার্মানি, যুক্তরাজ্য, ফ্রান্স, তুরস্ক, স্পেন এবং ইটালি থেকে বিশাল সংখ্যক ক্রেতাদর্শক এতে অংশ নিয়েছিল।  রপ্তানি উন্নয়ন ব্যুরোসহ (ইপিবি)  যাবের অ্যান্ড যুবায়ের, নোমান টেরিটাওয়েল, ইউনিলায়েন্স টেক্সটাইল, এসিএস টেক্সটাইল, মমটেক্স এক্সপো প্রভৃতি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। —প্রেস বিজ্ঞপ্তি