ক্যাপশন চিঠি

সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলাধীন গ্রামপাঙ্গাসী চানপাড়া থেকে মিরের দেউলমুড়া ছয়আনি ব্রিজ পর্যন্ত রাস্তা পাকা না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। একটু বৃষ্টি হলেই হাঁটু পরিমাণ কাদা জমে যায়। এ অবস্থায়, রাস্তাটি পাকা করার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। —মো. মোকাদ্দেস হোসাইন সোহান, গ্রামপাঙ্গাসী চানপাড়া, বোয়ালিয়ারচর, রায়গঞ্জ, সিরাজগঞ্জ