বঙ্গবন্ধু বিপিএল বিটিভি দেখায় না কেন?

মিরপুর স্টেডিয়ামে বঙ্গবন্ধু বিপিএল ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। দুটি বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল এই খেলা সরাসরি সম্প্রচার করলেও বিটিভি এই খেলা সরাসরি সম্প্রচার করছে না!  ফলে কোটি কোটি দর্শক যাঁদের ডিশ সংযোগ নেই, তাঁরা এই খেলা উপভোগ করা থেকে বঞ্চিত হচ্ছেন। তাছাড়া দেশের অধিকাংশ মানুষ বাংলা ভাষাভাষী হলেও টিভিতে ইংরেজিতে ধারাভাষ্য দেওয়া হয়! প্রশ্ন জাগে, এ খেলা তবে কাদের জন্য? বেসরকারি টিভি চ্যানেলকে বাণিজ্যিক সুবিধা দেওয়ার জন্যই কি বিটিভিতে খেলা দেখানো হচ্ছে না?

মো. আলী হায়দার

পল্ল­বী, ঢাকা