সাতকানিয়া থানায় বসানো হলো বীর মুক্তিযোদ্ধা চেয়ার

g  সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের সাতকানিয়া থানার ডিউটি অফিসারের রুমে ‘বীর মুক্তিযোদ্ধা চেয়ার’ নামে একটি আসন বসানো হয়েছে। চেয়ারটি থানায় আগত মুক্তিযোদ্ধাদের জন্য থাকবে সংরক্ষিত থাকবে। সোমবার সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিউল কবীর বলেন, ১৬ ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে আমি ওয়াদা করেছিলাম—থানায় আগত মুক্তিযোদ্ধাদের সম্মান দেওয়ার অংশ হিসেবে তাদের জন্য থানার ডিউটি অফিসারের রুমে একটি আলাদা চেয়ার বসানো হবে। পাশাপাশি তাদের সমস্যারও দ্রুত সমাধান করে দেওয়া হবে। এরই ধারাবাহিকতায় গত সোমবার বীর মুক্তিযোদ্ধা চেয়ারের উদ্বোধন করা হয়। এ ব্যাপারে সাতকানিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু তাহের বলেন, থানায় মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা চেয়ার বসানোতে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে ওসিকে ধন্যবাদ জানাচ্ছি।