পিডিবির নতুন চেয়ারম্যান প্রকৌশলী সাঈদ আহমেদ

বাংলাদেশ বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে গতকাল মঙ্গলবার যোগদান করেছেন প্রকৌশলী সাঈদ আহমেদ। এর আগে তিনি পিডিবির সদস্য (উত্পাদন) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি প্রকৌশলী খালেদ মাহমুদের স্থলাভিষিক্ত হলেন।

সাঈদ আহমেদ ১৯৬১ সালের ১ ফেব্রুয়ারি রংপুর জেলায় জন্মগ্রহণ করেন। ১৯৮২ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। ১৯৮৪ সালের ১০ জানুয়ারি তিনি বিদ্যুত্ উন্নয়ন বোর্ডে সহকারী প্রকৌশলী হিসেবে কার্যক্রম পরিদপ্তরে যোগদান করেন। তিনি ২০০১-২০০৪ সাল পর্যন্ত বড়পুকুরিয়া কয়লাভিত্তিক বিদ্যুত্ কেন্দ্র প্রকল্প ও ২০০৫-২০০৭ সাল পর্যন্ত বড়পুকুরিয়া বিদ্যুত্ কেন্দ্রে দায়িত্ব পালন করেন। ২০০৮-২০১৩ পর্যন্ত পরিচালক পাওয়ার সেল, ২০১৪-২০১৫ পর্যন্ত পরিচালক সিস্টেম প্ল্যানিং, ২০১৬-২০১৭ পর্যন্ত প্রধান প্রকৌশলী প্রাইভেট জেনারেশন এবং প্রধান প্রকৌশলী উত্পাদন হিসেবে দায়িত্ব পালন করেন।