৬৭ বছরে ইত্তেফাক

বিভিন্ন স্থানে কেক কেটে জন্মদিন উদ্যাপন

দৈনিক ইত্তেফাকের ৬৭ বছরে পদার্পণে গতকাল মঙ্গলবার শোভাযাত্রা, কেক কাটা, আলোচনা সভা, মিলাদ মাহফিলসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, আড়াইহাজার ও শিবালয়ে। খবর আমাদের স্টাফ রিপোর্টার, প্রতিনিধি ও সংবাদদাতাদের।

নারায়ণগঞ্জ :বিকালে বাংলাদেশ হোসিয়ারি ক্লাব মিলনায়তনে কেক কেটে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়। দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ, হাবিবুর রহমান বাদলের সভাপতিত্বে সকালে শহরে বের করা বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভায় অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আনোয়ার হোসেন। দৈনিক মানবকণ্ঠের বন্দর প্রতিনিধি, বন্দর প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক নাসির উদ্দিন, নারায়ণগঞ্জের খবর ডটকমের সম্পাদক আব্দুর রহিম, যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি জাহাঙ্গীর ডালিম, ডান্ডিবার্তার স্টাফ রিপোর্টার আবুল হোসেন, রাশেদুল ইসলাম, দৈনিক ইত্তেফাকের ফটো সাংবাদিক তাপস সাহা, মেহেদী হাসান সজীব, ফতুল্লা প্রেসক্লাবের অর্থ সম্পাদক মো. সেলিম হোসেন প্রমুখ।

গাজীপুর :দুপুরে গাজীপুর প্রেসক্লাবে এ উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইত্তেফাকের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ মুজিবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আজাদ মিয়া, গাজীপুর সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এম এ বারী, গাজীপুর জজকোর্টের জিপি অ্যাডভোকেট আমজাদ হোসেন বাবুল, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন, কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আমানত হোসেন খান, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক মুকুল কুমার মল্লিক, মো. খায়রুল ইসলাম, মুক্তিযোদ্ধা হাতেম আলী ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ শামসুল হক রিপন প্রমুখ। এছাড়া গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি (ডিবি) মো. মনজুর রহমান, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও পার্টির মহানগর শাখার সভাপাতি মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মিয়া, ইত্তেফাকের কাপাসিয়া সংবাদদাতা আসাদুজ্জামান সাদ, জজকোর্টের আইনজীবী আনোয়ার হোসেন, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহ্সান রাসেল এমপি ও গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম শুভেচ্ছা জানিয়েছেন।

মুন্সীগঞ্জ :দুপুরে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও কেক কাটা হয়েছে। শহরের মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সফিউদ্দিন আহমেদ মিলনায়তনে কেক কাটেন জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার। দৈনিক ইত্তেফাকের মুন্সীগঞ্জ প্রতিনিধি বাছিরউদ্দিন জুয়েলের পরিচালনায় র্যালি ও কেক কাটা হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খন্দকার আশফাকুজ্জামান, সদর থানার তদন্ত ইন্সপেক্টর গাজী সালাহউদ্দিন, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদ-ই-হাসান তুহিন ও কাজী সাব্বির আহমেদ দীপু, সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন সজল, বর্তমান সাধারণ সম্পাদক মামুনুর রশীদ খোকা, সহসভাপতি গোলজার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ মো. শিমুল, সাবেক সাধারণ সম্পাদক ভবতোষ চৌধুরী নুপুর, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সুমন ইসলাম, ক্রীড়া সম্পাদক নাদিম হোসাইন প্রমুখ।

মানিকগঞ্জ :দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে কেক কেটে ও আলোচনা সভার মাধ্যমে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। উক্ত অনুষ্ঠানে মানিকগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি এবং মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি গাজী ওয়াজেদ আলম লাভলুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, শ্রমবিষয়ক সম্পাদক লিয়াকত আলী ভাণ্ডারী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, এটিএন নিউজের জেলা প্রতিনিধি আব্দুল কালাম, নিউজ টোয়েন্টিফোর এবং বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি কাবুল উদ্দিন খান, ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি মঞ্জুরুল ইসলাম, মানিকগঞ্জের খবরের সম্পাদক এ এস এম সাইফুল্লাহ, ইত্তেফাকের সাটুরিয়া প্রতিনিধি নজরুল ইসলাম, ঘিওর প্রতিনিধি শফি আলম, দৌলতপুর প্রতিনিধি সালমান রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইত্তেফাকের জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম সুজন।

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) :আড়াইহাজার থানা প্রেসক্লাবের সভাকক্ষে ইত্তেফাকের আড়াইহাজার সংবাদদাতা ও প্রেসক্লাব সভাপতি মো. মাসুম বিল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম।

 শিবালয় (মানিকগঞ্জ) : উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইত্তেফাকের শিবালয় সংবাদদাতা বাবুল আকতার মঞ্জুরের সভাপতিত্বে প্রেসক্লাব সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংবাদিক মোহাম্মদ ইউনুস আলী, মো. সাদেকুর রহমান, মো. সুমন হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। 

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) : সিদ্ধিরগঞ্জ প্রেসক্লাবে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সিদ্ধিরগঞ্জ পুলস্থ সিদ্ধিরগঞ্জ প্রেসক্লাবের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইত্তেফাকের সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা মো. মোসলেম উদ্দিন।