মাইজভাণ্ডার শরিফ অধ্যাত্ম শরাফতের অন্যতম প্রাণপুরুষ বিশ্বঅলি শাহানশাহ্ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (ক.) ৯১তম খোশরোজ শরিফ, দরবারে গাউসুল আযম মাইজভাণ্ডারীর গাউসিয়া হক মনিজলে আজ বুধবার ব্যাপক কর্মসূচির মধ্যদিয়ে অনুষ্ঠিত হবে। মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের উদ্যোগে খোশরোজ শরিফের বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে বাদ ফজর রওজা শরিফে গিলাফ চড়ানো, দিনব্যাপী খতমে কোরআন, জিকির-আজকার, মিলাদ মাহিফল এবং রাত ১০টায় আলোচনা অনুষ্ঠান। হুজুরের জীবনী নিয়ে লেখা জনপ্রিয় পত্রিকায় প্রবন্ধ প্রকাশ, ‘ইসলামের ইতিহাস ও ঐতিহ্য সংবলিত দুর্লভ ভিডিও এবং চিত্র প্রদর্শনী’ ও নগরীর মুরাদপুর যাত্রীছাউনি হতে দিনব্যাপী বিআরটিসির বিশেষ বাস সার্ভিস এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অগ্নিনির্বাপণ ও সার্বক্ষণিক অ্যাম্বুলেন্সের ব্যবস্থা।