ড. গোলাম রহমান পিএসটিসির নতুন চেয়ারপারসন

২০২০-২১ বছরের জন্য পিএসটিসির নতুন গভর্নিং বডির নির্বাচনে ড. মো. গোলাম রহমান চেয়ারপারসন, গীতালি বদরুন্নেসা, এ এস এম মাহবুবুল আলম ভাইস চেয়ারপারসন ও ট্রেজারার নির্বাচিত হয়েছেন। সভায় ড. নূর মোহাম্মদের গত পাঁচ বছরের নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ ‘লিডারশীপ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। সোমবার পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টারের (পিএসটিসি) ৩০তম বার্ষিক সাধারণ সভায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পিএসটিসির চেয়ারপারসন মোসলেহ উদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন সাবেক প্রধান তথ্য কর্মকর্তা ড. মো. গোলাম রহমান ও সাবেক সচিব এ এস এম মাহবুবুল আলম। পিএসটিসির নির্বাহী পরিচালক ও সদস্য সচিব ড. নূর মোহাম্মদ আর্থিক প্রতিবেদন পেশ করেন। —প্রেস বিজ্ঞপ্তি