প্রথম প্রতিরক্ষা বাহিনীর প্রধান পেতে চলেছে ভারত

প্রতিরক্ষা বাহিনীর প্রধান (চিফ অব ডিফেন্স) পদ তৈরিতে অনুমোদন দিয়েছে ভারতের নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটি। স্বশস্ত্র বাহিনীর বিভিন্ন শাখার সঙ্গে সংযোগ রক্ষা করার কাজ করবেন এই কর্মকর্তা। পাশাপাশি সরকারের সেনাবাহিনী বিষয়ক পরামর্শদাতা হিসেবেও কাজ করবেন তিনি। সমস্ত বাহিনীর কর্মরত প্রধানদের ওপরে থাকবেন প্রতিরক্ষাবাহিনীর প্রধান। দেশের অস্ত্রশস্ত্র কেনাকাটা করা থেকে শুরু করে বাহিনীর বিভিন্ন কার্যকলাপ নিয়ে কাজ করবেন তিনি। এই পদের মেয়াদ হবে নির্দিষ্ট, যা এখনও পর্যন্ত ঠিক করা হয়নি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ৫টি স্থায়ী সদস্যেরই এই পদ রয়েছে। এই পদের অধিকারী হবেন ৪ তারকা জেনারেল। -আনন্দবাজার