রয়টার্স
ইরানের উত্তরপশ্চিমাঞ্চলে একটি জঙ্গিবিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির গণমাধ্যমগুলো এ খবর জানিয়েছে। বুধবার সাবালান পাহাড়ের কাছে হওয়া এই ঘটনায় মিগ বিমানটির দুই চালকও নিহত হয়েছেন।
তাত্ক্ষণিকভাবে রেড ক্রিসেন্টের উদ্ধারকারীদের নিয়ে একটি হেলিকপ্টার ঘটনাস্থলে রওনা হয়েছে বলে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ইলনা জানিয়েছে। কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা জানা যায়নি। ইলনার প্রতিবেদনেও বিস্তারিত কিছু জানানো হয়নি।