বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা
বড়াইগ্রামে চালককে ছুরিকাঘাত করে অটোভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ রাতেই ছিনতাই হওয়া ভ্যান উদ্ধার করাসহ তিন ছিনতাইকারীকে আটক করেছে।
এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ওসি দিলীপ কুমার দাস বলেন, এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। বুধবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।