জুসের প্যাকেটে ফেনসিডিল আটক দুই ভারতীয়

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা

দর্শনা চেকপোস্টে টহলরত বিজিবি সদস্যরা বুধবার ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে। আটককৃত ভারতীয় পাসপোর্টবাহীরা হলো ভারতের উত্তর ২৪ পরগোনা জেলার বেলঘরিয়া থানার সিংরি তারাবো গ্রামের শফিক আহমেদের ছেলে তাবিজ আলী (২৪) ও একই জেলার তারা বাটি গ্রামের কুরবান আলীর ছেলে ইমরান খান (২৬)। বিজিবির টহল কমান্ডার রমজান আলী বলেন, গ্রেফতারকৃতরা সকাল সাড়ে ১০টার দিকে ভারতের গেদে চেকপোস্ট হয়ে দর্শনা চেকপোস্ট আসে। তাদের  ব্যাগ তল্লাশি করে ৩৯টি জুসের প্যাকেট থেকে সাড়ে ১১ লিটার ফেনসিডিলসহ অন্যান্য ভারতীয় পণ্য জব্দ করা হয়। দুপুরের পর তাদেরকে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়েছে।