দ্বিতীয় দিনে জমজমাট রিহ্যাব ফেয়ার

ইত্তেফাক রিপোর্ট

চলছে রিহ্যাব উইন্টার ফেয়ার ২০১৯। গতকাল মেলার ২য় দিন সরকারি ছুটি থাকায় ক্রেতা সমাগত বেশি হওয়ায় জমজমাট হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহ তাদের ফ্ল্যাট এবং প্লটের বিভিন্ন দিক তুলে ধরেন ক্রেতাদের কাছে। এক ছাদের নিচে গৃহঋণসহ নির্মাণসামগ্রীর সমাহার থাকায় সন্তোষ প্রকাশ করেন ক্রেতাগণ। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে মঙ্গলবার শুরু হওয়া রিহ্যাব ফেয়ার শেষ হবে ২৮ ডিসেম্বর। এবারের ফেয়ারে মোট ২৩০টি স্টল থাকছে। মেলায় অংশ নিয়েছে ১৬০টি প্রতিষ্ঠান। সকাল ১০ থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা দর্শনার্থীরা প্রবেশ করতে পারবে।