বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের এজিএম অনুষ্ঠিত

বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের ৩২তম বার্ষিক সাধারণ সভা মঙ্গলবার ঢাকা ক্লাবে অনুষ্ঠিত হয়। অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিমা কোম্পানি সমূহের চেয়ারম্যান, পরিচালকবৃন্দ এবং মুখ্য নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় উপস্থাপিত বার্ষিক প্রতিবেদন অনুযায়ী জীবন বিমা খাতে প্রাইভেট বিমা কোম্পানিগুলোর উপার্জিত প্রিমিয়াম আয়ের পরিমাণ ছিল ২০১৮ সালে ৮৪৭৫ কোটি ৮০ লাখ টাকা যা ২০১৭ সালে ছিল ৭৭৩১ কোটি ৮০ লাখ টাকা। সভায় অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট এ কে এম মনিরুল হকসহ বিভিন্ন বিমা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।—প্রেস বিজ্ঞপ্তি