ন্যাশনাল টি কোম্পানির এজিএম অনুষ্ঠিত

ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের ৪১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান শেখ কবির হোসেন।

সভায় অন্যান্য পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাহরিয়ার আহসান, মো. সারোয়ার কামাল, মো. শওকত আলী ওয়ারেছী, মো. শাকিল রিজভী, অর্থ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ শামসুল আলম ভূঁইয়া, আইসিবির ব্যবস্থাপনা পরিচালক আবুল হোসেন এবং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল আউয়াল। সভায় শেয়ারহোল্ডারদের জন্য ২২ শতাংশ হারে নগদ লভ্যাংশ অনুমোদন হয়। — প্রেস বিজ্ঞপ্তি