ঢাকার ধামরাইয়ে সন্ত্রাসীদের হামলায় মারাত্মক জখম হয়ে হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন জুয়েল রানা বাদল নামে এক রেন্ট এ কার ব্যবসায়ী। রবিবার রাতে ধামরাই উপজেলা গেটে ঘটনাটি ঘটে।
পরিবার ও মামলা সূত্রে জানা গেছে, পৌরসভার কায়েতপাড়া মহল্লার হযরত আলীর ছেলে রেন্ট এ কার ব্যবসায়ী জুয়েল রানা রবিবার রাত ৮টার দিকে উপজেলা গেট সংলগ্ন এলাকায় ব্যবসায়িক কাজে যায়। এসময় পূর্ব শত্রুতার জের ধরে একদল সন্ত্রাসী তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে আইসিইউতে আছেন। এ ঘটনায় আহত ব্যবসায়ী জুয়েল রানার বাবা হযরত আলী বাদী হয়ে সানি, জীবন মন্ডল, স্বপন মন্ডল, বাবু, সুসম সরকারসহ কয়েকজনকে আসামি করে সোমবার মামলা দায়ের করেছেন।