মা ডেকে যায়

 

সন্ধ্যাতারার নীল মায়াবী

ঝিকমিকানো আলো

মায়ের ডাকে ফিরতে ঘরে

লাগে দারুণ ভালো।

পথটি চেয়ে মা ডেকে যায়

আয় রে খোকা আয়

পড়াশোনা করতে হবে

সময় বয়ে যায়।

ফিরলে ঘরে বলবে যে মা

থাকিস কত মাঠে?

খেলাধুলার পাশাপাশি

মনটা লাগা পাঠে।

শিক্ষা ছাড়া নেই তো গতি

শিক্ষা হলো আলো

শিক্ষা পারে ঘুচিয়ে দিতে

মনের যত কালো।