কাজের কথা

 

বলল সেদিন বানর

দুলিয়ে দুটি কান ওর—

কাজের ভেতর থাকলে ঢুকে

থাকবে সবাই ভীষণ সুখে।

 

লাফিয়ে বানর বলল হেসে

কাজের ভেতর থাকলে শেষে

হবেই সবার জয়—

থাকবে না আর জীবনজুড়ে

মোটেও পরাজয়।

 

এই না শুনে সিংহ রাজা—

বলল বানর, বলছ যা-যা

সকল কথাই ঠিক—

বাঘ মামাটা শুনেই এসব

হাসল যে ফিকফিক।

 

আসো সবাই কাজে থাকি

বনকে সবাই ভালো রাখি।