গিরগিটি স্পৃহা

আমার একটাই রং, তাই

হাবাগোবা আমাকে সবাই

সহজেই শনাক্ত করে ফেলে।

আমার মাথায় হাত দিয়ে অনায়াসে

আমার প্রিয় বহুবর্ণিল মার্বেলগুলো নিয়ে নেয়।

আমার চতুর্দিকে বহুরূপীদের উড়াল।

আমার চেহারা এতই কমন,

অন্য আসামিদের শাস্তি পেতে বোদাইয়ের মতো

তাদের জেল আমাকে খাটতে হয়েছে।

 

আমার মাথার ওপর সারাক্ষণ ঘোরে

বিষণ্ন প্রজাপতি।

অসহায় বোধে সমুদ্রের পাশে ঊর্ধ্বমুখী হা করি।

দৈত্য এসে দাঁড়ায়, কী চাই?

শুকনো কাগজ কণ্ঠ চরাচরে আছড়ে দিই

গিরগিটি হতে চাই।