ছোটপর্দা

অভিবাসন দিবসে বিতর্ক প্রতিযোগিতা

 

আন্তর্জাতিক অভিবাসন দিবস-২০১৯ উপলক্ষে আজ সকাল ১১টায় এটিএন বাংলায় প্রচারিত হবে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ নিয়ে ছায়া সংসদের আদলে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান। মানুষের জন্য ফাউন্ডেশন ও ডিবেট ফর ডেমোক্রেসি যৌথভাবে এই সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বক্তব্য প্রদান করবেন। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখবেন রিনা রায় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে পুরস্কার হিসেবে অতিথিরা ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করবেন।