‘উইন্টার সেল’-এ ৩ গিগাবাইট র্যামের স্মার্টফোন ‘প্রিমো এইচএইট টার্বো’ মডেলে ১ হাজার ১০০ টাকা ছাড় দিচ্ছে ওয়ালটন। ২৬ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত ৭ হাজার ৫৯৯ টাকা মূল্যের হ্যান্ডসেটটি পাওয়া যাবে মাত্র ৬ হাজার ৪৯৯ টাকায়।
ওয়ালটন মোবাইলের হেড অব সেলস আসিফুর রহমান খান জানান, বাংলাদেশের বাজারে বর্তমানে সবচেয়ে সাশ্রয়ী মূল্যের ৩ জিবি র্যামের ফোন এটি। মিডনাইট ব্লু, রোজ গোল্ড এবং টোয়াইলাইট ব্লুু—এই তিনটি আকর্ষণীয় রঙে দেশের সব ওয়ালটন প্লাজা, অনলাইনে ই-প্লাজা (eplaza.waltonbd.com) এবং ওয়ালটন মোবাইলের ব্র্যান্ড আউটলেট থেকে ফোনটি কেনা যাবে।
৫.৪৫ ইঞ্চির ফুল-ভিউ ডিসপ্লের ফোনটিতে রয়েছে ১.৫ গিগাহার্জ গতির কোয়াডকোর প্রসেসর, ৩ জিবি ডিডিআর৩ র্যাম, পাওয়ার ভিআর জিই৮১০০ গ্রাফিক্স, ১৬ গিগাবাইট অভ্যন্তরীণ মেমোরি, পেছনে এলইডি ফ্ল্যাশযুক্ত ৮ মেগাপিক্সেল সনি ক্যামেরা সেন্সর, সামনে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ৩২০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও অপারেটিং সিস্টেম, উভয় সিমে ফোরজি সাপোর্ট, ফেস আনলক, ফিংগারপ্রিন্ট সেন্সর, ওটিজি, ৩০ দিনের রিপ্লেসমেন্টসহ এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ আকর্ষণীয় সব ফিচার।