মেসিদের বেতনই সবচেয়ে বেশি

বার্সেলোনা ফুটবলাররাই বর্তমান ক্রীড়াবিশ্বে সবচেয়ে বেশি বেতন আয় করেন। সম্প্রতি গ্লোবাল স্পোর্টস স্যালারিসের দশম সংস্করণের এক জরিপে এই তথ্য প্রকাশ করা হয়েছে। কাতালান দলটির মূল দলের খেলোয়াড়দের গড় মূল বেতন ১২.৮ মিলিয়ন মার্কিন ডলার। তবে গত বছর থেকে কিছুটা কমেছে লিওনেল মেসি-জেরার্ড পিকেদের বেতন। গত বছর এ অঙ্কটা ছিল প্রায় ১৩.৭ মিলিয়ন ডলার। খেলোয়াড়দের ১১.৬ মিলিয়ন ডলার গড় বেতন দিয়ে এই তালিকায় দ্বিতীয় স্থানটি দখল করেছে রিয়াল মাদ্রিদ। গত বছর তালিকার নবম স্থানে থাকা জুভেন্টাস এবার খেলোয়াড়দের ১০.৫৪ মিলিয়ন ডলার বেতন দিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে। এই তালিকায় শীর্ষ ২০-এ থাকা অপর ফুটবল ক্লাবগুলো হচ্ছে পিএসজি (১২তম) ও ম্যানচেস্টার সিটি (১৩তম)।