তীব্র শীত ও কুয়াশায় কোল্ড ইনজুরি

বীজতলা পলিথিনে ঢেকে দিয়েছেন কৃষকরা

সৈয়দপুরে তীব্র শীত ও কুয়াশায় বীজতলা কোল্ড ইনজুরিতে আক্রান্ত হয়েছে। ফলে বীজতলাগুলো পলিথিনে ঢেকে দিয়েছেন কৃষকরা। কৃষি বিভাগের পরামর্শে এ পদ্ধতির মাধ্যমে তারা উপকৃত হচ্ছেন। তীব্র শীত ও ঘন কুয়াশায় উপজেলার কামারপুকুর, বোতলাগাড়ি, কাশিরাম, বেলপুকুর, বাঙালিপুর ও খাতামধুপুর ইউনিয়নের বেশ কিছু এলাকায় বোরো ধানের বীজতলাগুলো কোল্ড ইনজুরিতে আক্রান্ত হয়েছে। কৃষক আমিনুল হক, সিরাজুল ইসলাম ও আব্দুস সালাম জানান, গত কয়েকদিনের তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে তাদের বোরো ধানের বীজগুলো হলুদ ও লাল বর্ণের হয়ে গোড়ায় পচন ধরে গাছ মরে নষ্ট হয়ে যাচ্ছে। কীটনাশক প্রয়োগ করেও বীজ পচাসহ অন্যান্য রোগ রোধ করা যাচ্ছে না। তাই কৃষি অফিসের পরামর্শে বীজতলায় বাড়তি পানি দিয়েও তেমন কোনো ফল পাওয়া যাচ্ছে না।  সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা হোমায়রা মন্ডল জানান, উপজেলায় এখন পর্যন্ত ১৮৫ হেক্টর জমিতে বোরো রোপণ করা হয়েছে। বীজতলাগুলোর অবস্থা মোটামুটি ভালো।